শিরোনাম :
ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

পালিয়ে যাওয়া ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিবুল্লাহ।

মহিবুল্লাহ বলেন, পুলিশ সদর দপ্তর থেকে শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে কাজ চলছে। যৌথ অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের অনেক দল কাজ করছে। নদীবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহিবুল্লাহ জানান, ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মুহাম্মদ মহিবুল্লাহ এ প্রতিবেদককে বলেছিলেন, ৫ আগস্টের আগে শাহ আলম উত্তরা পূর্ব থানায় ওসি ছিলেন। এরপর তাকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পোস্টিং দেওয়া হয়। সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনি। আজ দুপুরে তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল। সে সময় তিনি পালিয়েছেন।

মুহাম্মদ মহিববুল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে তার বিতর্কিত ভূমিকা ছিল। সেই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

জানা গেছে, ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ২ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম।

লাঠিসোঁটা নিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের অবস্থান

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পালিয়ে যাওয়া ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০৭:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫