শিরোনাম :
মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ ও হামে ৭ শিশুর মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর, আগে করালে গ্রহণযোগ্য নয় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চারজন, আহত ১১ মিরপুর টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয় আকস্মিক পরিদর্শনে পাঁচ চিকিৎসককে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও প্রযুক্তিতে জাপান-বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করবে ‘মহব্বত’-এ শাকিব খানের নায়িকা কি পাকিস্তানের কিনজা হাশমি ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

লাঠিসোঁটা নিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের অবস্থান

বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শুরু হচ্ছে। সকালে আদালতের কার্যক্রম শুরুর কথা থাকলেও সর্বশেষ বেলা ১১টা পর্যন্ত আদালতের কোন কার্যক্রম শুরু হয় নি।

এর আগে, মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে আলিয়া মাদ্রাসা মাঠে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, মাঠটিতে মাদ্রাসার পূর্বনির্ধারিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবার কথা রয়েছে। ফলে সেখানে আদালত বসতে দেয়া হবে না।

আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জানা গেছে, আদালতের কোন কর্মকর্তা বা আইনজীবী কাউকেও মাদ্রাসা মাঠে দেখা যায় নি এখনও।

শহীদ মিনারে অবস্থানরত বিডিআর পরিবারের একজন সদস্য শাকিল আহমেদ জানান, গত ২৮ নভেম্বর এ মামলার জামিন শুনানি করেনি আদালত। কারণ দেখিয়েছিল আলিয়া মাদ্রাসা মাঠে শুনানি হবে, প্রজ্ঞাপন জারি হবে। কিন্তু এখনও আদালতের কার্যক্রম শুরু না করায় তিনি হতাশা ব্যক্ত করেন।

এদিকে, পুলিশের লালবাগ ডিসি ও সেনাবাহিনীর একটি ইউনিটের সাথে মাদ্রাসা মাঠে বৈঠকে বসেছেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। এর আগে গত রাতেই এজলাস কক্ষে আগুন দেয়া হয়েছিল।

ফায়ার সার্ভিসের লালবাগের সিনিয়র স্টেশন অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, রাত ৪টা ২০ মিনিটে খবর পেয়ে এখানে আসি। রাস্তায় বিভিন্ন স্থানে ব্যারিকেড দেয়া ছিল। স্থানীয়দের সহায়তায় গেইট পর্যন্ত পৌঁছাই। নানা প্রতিকূলতার কারনে ভেতরে ঢুকতে পারিনি। আমরা এসে আগুনের শাখা-বিশাখা পাইনি, ধোঁয়ার কুন্ডলি দেখেছি। এখন সরেজমিন তদারকি করছি আমরা। এসময় এজলাস কক্ষে পুড়ে যাওয়া ছাই পড়ে থাকতে দেখা যায় বলে তিনি জানান।

অনুষ্ঠান উপলক্ষে মাঠেই একটি প্যান্ডেল দেখা যায়। পাশে ডেকোরেটরের অনেক চেয়ার রাখা হয়েছে।শিক্ষার্থীরা অবস্থান নেয়ার পর বকশীবাজার মোড় থেকে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। সেখানে কোন যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সবশেষ বকশীবাজার মোড়ে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

সকালে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বিডিআর মামলার শুনানি আলিয়া মাদ্রাসা মাঠেই হবে। এদিকে বিডিআর পরিবারের সদস্যরা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মিরপুর টেস্টে ৯৯-তে থেমে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লাঠিসোঁটা নিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের অবস্থান

আপডেট সময় ০১:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫