ঋণ খেলাপির সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে ঋণ খেলাপির সময়সীমা ৩ মাস থেকে বাড়িয়ে ৯ মাস করার দাবি জানিয়েছে ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

রোববার (২৬ জানুয়ারি) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে বেশকিছু সুপারিশ তুলে ধরেছেন ব্যবসায়ী প্রতিনিধি দল। যার মধ্যে রয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার স্থিতিশীল রাখা, ডলারের যোগান স্বাভাবিক রাখাসহ অনিচ্ছাকৃত ঋণ খেলাপিদের নীতিসহায়তা দেওয়ার মাধ্যমে অর্থনীতিতে পুনর্বাসন করা।

এর বাইরে ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানাকে নীতিসহায়তা, বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত ক্ষতি মোকাবিলায় উদ্যোক্তাদের সহায়তা, সময়মত এক্সপোর্ট বিল পরিশোধ, এসএমই এবং কৃষি খাতের জন্য বিশেষ ঋণ সুবিধা সম্প্রসারণসহ দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।

খেলাপি ঋণের সময়সীমা বাড়ানোর পাশাপাশি স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে কাজ করছে। এ সময়ে অর্থনীতির টেকসই উন্নয়নের স্বার্থে ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা আহ্বান করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হায়দার, সাবেক পরিচালক আব্দুল হক, গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হক, এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআইর সাধারণ পরিষদ সদস্য জাকির হোসেন নয়ন ও জাকির হোসেন প্রমুখ।

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঋণ খেলাপির সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

আপডেট সময় ০৮:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫