শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

বিজিবি’র কড়া প্রতিবাদে সিসি ক্যামেরা সরিয়ে নিল বিএসএফ

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিন বাঁশজানী ঝাঁকুয়াটারী সীমান্তে শূন্য রেখায় ভারতের নো-ম্যান্স ল্যান্ডে ইউক্যালিপটাস গাছের সাথে লাগানো সিসি ক্যামেরাটি অবশেষে খুলে নিয়েছে বিএসএফ।
গতকাল মঙ্গলবার রাতে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ছোট গাড়লজোড়া বিএসএফ টহল দলের সদস্যরা সিসি ক্যামেরাটি খুলে নিয়ে যায়। এ সময় বিজিবি‘র দিয়াডাঙ্গা ও ময়দান বিওপি‘র টহল দলের সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে সিসি ক্যামেরা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারী) দুপুরে দক্ষিণ বাঁশজানী গ্রামে আলমগীর হোসেনের বাড়ীর আঙ্গিনায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিজিরি‘র কড়া আপত্তির কারনে সিসি ক্যামেরাটি সরিয়ে নিতে সম্মতি জানায় বিএসএফ।
বৈঠকে বিজিবির‘র পক্ষে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাহমুদুল হাসান এবং বিএসএফ‘র পক্ষে ১৬২ ব্যাটালিয়নের কমান্ডেট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।
উল্লেখ্য গত রোববার (৯ ফেব্রুয়ারী) গভীর রাতে বিএসএফ সদস্যরা আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে ইউক্যালিপ্ট্যাস গাছের উপর সিসি ক্যামেরাটি লাগায়। পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারী) বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে দফায় দফায় আলোচনা হলেও সুরহা হয়নি।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান ক্যামেরা খুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিজিবি’র কড়া প্রতিবাদে সিসি ক্যামেরা সরিয়ে নিল বিএসএফ

আপডেট সময় ০৯:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫