শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন : মির্জা ফখরুল

ন্যূনতম সংস্কার শেষে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকারের ওপর প্রত্যাশা রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত সংস্কারের ঐকমত্য তৈরি হবে। এটার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। প্রায় চারঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন। বিকেল তিনটায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এটি কমিশনের প্রথম বৈঠক।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন। এবারের দ্বিতীয় বৈঠক। এবারের সভায় তিনি সংস্কার যে প্রয়োজন বা প্রয়োজনীয়তা সে বিষয়ে কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংস্কারের যে রিপোর্টগুলো সেগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ হবে ও একটু ঐকমত্যের চেষ্টা করা হবে। এটা নিয়ে আজকে প্রাথমিক আলোচনা ও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন। আমরা পরিষ্কার করে বলেছি আগে জাতীয় সরকার নির্বাচন হতে হবে। তারপর স্থানীয় সরকার নির্বাচন।

আজকের আলোচনা শুধু ইন্ট্রোডাকশন। আজকের বৈঠকটি একটি পরিচিতির ব্যাপার ছিল বলে জানান বিএনপির এই নেতা।

বিএনপির প্রতিনিধি দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

ছাত্রদের নতুন দলের মডেল হবে কে? এরদোয়ান, ইমরান খান নাকি কেজরিওয়াল?

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন : মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫