শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

রাণীশংকৈলে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে চলতি মৌসুমে হিমাগারের মালিক কর্তৃক সংরক্ষণ আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। 
উপজেলা কৃষকদল ও চাষীবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক গোলাম রসূল, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,
পৌর কৃষকদলের সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি জিয়াউর রহমান (মাষ্টার), মহিলা দলের সদস্য সচিব আনাকলি, পৌর যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব, মুক্তারুল ইসলাম মুক্তার, যুবনেতা আওলাদ হোসেন, কৃষকদলের দপ্তর সম্পাদক সেলিম প্রমুখ।
মানববন্ধন শেষে কৃষকেরা উপজেলা পরিষদের সামনের সড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন এসময় বক্তারা বলেন হিমাগারগুলোর বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালে রাখতে হবে।  এমনিতেই বাজারে আলুর দাম অনেক কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বৃদ্ধি করে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক আলু চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে । তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাণীশংকৈলে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৮:০১:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫