সাবেক সংসদ সদস্য ছানোয়ারসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন–আওয়ামী লীগনেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী।

ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ কালাম সুজন কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

এজহার থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর ভাটারার বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। পরে আসামিদের ছোঁড়া ছিটা গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভিকটিম মিঠুন ফকির ৮৮ জনকে এজাহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে ভাটারা থানায় মামলা করেন।

শিক্ষার জন্য ৭ দিন হলেও কারাগারে থাকা উচিত : পলক

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাবেক সংসদ সদস্য ছানোয়ারসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে

আপডেট সময় ০৫:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫