শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

স্টারলিংক এলে কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না : শফিকুল আলম

ভবিষ্যতে সরকারগুলো যাতে কোনো অজুহাতে ইন্টারনেট বন্ধ করে দিতে না পারে, তা নিশ্চিত করতেই স্টারলিংককে বাংলাদেশে ডাকা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন প্রেস সচিব।

স্যাটেলাইনভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবা স্টারলিংকের মালিক মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগেরও (ডিওজিই) প্রধান তিনি।

শফিকুল আলম বলেন, ‘গেল ১৬ বছরের শাসনামলে বিভিন্ন সময়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে শেখ হাসিনার একনায়কতন্ত্র। বড় ধরনের প্রতিবাদ কিংবা বিরোধী দলীয় বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালাতে স্বৈরাচার ও একনায়কদের পছন্দের হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন।’

‘এতে দেশের হাজার হাজার ফ্রিল্যান্সারকে আক্রান্ত হতে হচ্ছে। তাদের কেউ কেউ চিরতরে কাজ হারিয়ে ফেলেন’, বলেন এই প্রেস সচিব।

শফিকুল আলম আরও বলেন, ‘বাংলাদেশে স্টারলিংকের আসার অর্থ হচ্ছে, ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিতে পারবে না। অন্তত নতুন কোনো ইন্টারনেট বন্ধের চেষ্টার আঘাত বিপিও ফার্ম, কল সেন্টার ও ফ্রিল্যান্সারদের ওপর আসবে না।’

এরআগে ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলাপ করা হয়েছে। এ সময়ে বাংলাদেশে স্টারলিংক সেবা চালু করতে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস। পরে ২৩ ফেব্রুয়ারি মার্কিন এই ধনকুবেরকে চিঠি দেন তিনি।

চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের যৌথ ভিশন বাস্তবায়নে চলুন আমরা একসঙ্গে কাজ করি। বাংলাদেশে স্টারলিংকের সংযোগ দেওয়া হলে তরুণ উদ্যোক্তা, গ্রামীণ অঞ্চলের ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের ওপর যুগান্তকারী প্রভাব পড়বে।’

প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে। গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিংসহ ইন্টারনেটভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক।

স্মার্টফোনে লোকেশন ট্র্যাক অফ করার নিয়ম

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

স্টারলিংক এলে কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না : শফিকুল আলম

আপডেট সময় ০৬:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫