শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে মোয়াজ্জিনের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (১ মার্চ) নেকমরদ ইউনিয়নে দুপুরে উপজেলার মধ্য ভবানন্দপুর এলাকার বামুনপাড়া সামসউদ্দিনের হাস্কিং মিলের অদূরে ( ৫০০ গজ দূরে) একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় খায়রুল ইসলাম নামে এক মসজিদের মুয়াজ্জিনের লাশ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত খায়রুল মধ্য ভবানন্দপুর গ্রামের আশিরউদ্দিনের ছেলে এবং নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে সামসুউদ্দিন হাস্কিং মিলে নৈশ প্রহরী হিসাবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, গতকাল রাতে খায়রুল বাড়ি থেকে খেয়ে মিলের উদ্দেশ্য বের হন। শনিবার সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে জানতে পারে একটি ভুট্টা ক্ষেতে একজনের লাশ পাওয়া গেছে। পরে পরিবারের লোক ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে নিশ্চিত হন।
পুলিশ জানান, সুরতহাল শেষে লাশের হাত পা বাধা ছিল এবং শরীরের বিভিন্ন অংশে মারপিটের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে মোয়াজ্জিনের লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫