এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

এপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (১২ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাঁর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সৈয়দ নাসিম মঞ্জুর জানান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজই তাঁর মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

চামড়া খাতের সফল ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহীর হাত ধরেই দেশে উৎপাদিত চামড়ার জুতা বিদেশে রপ্তানি শুরু হয়। এ ছাড়া তাঁর প্রতিষ্ঠান এপেক্স দেশের চাহিদা পূরণেও শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ সালে ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়ত্বি পালন করেন।

জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

আপডেট সময় ১২:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫