শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তাতে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না। দেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গিয়েছিল, সেখান থেকে টেনে তোলার চেষ্টা করছি। এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে। কিছু ভুল-ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

চট্টগ্রামে খালাসের জট কমেছে কি না জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, হ্যাঁ, পণ্য খালাসের জট কমেছে। সয়াবিন তেল কি এখনও ভাসছে? সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, ‘সয়াবিনটা ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে এসেছে। ব্যবসায়ীরা অনেক সময় নানান রকম ইসে যায়…। যাই হোক, আমরা চেষ্টা করছি। (ব্যবসায়ীরা) যত বেশি চালাক হয়, আমাদের আরও একটু বেশি চালাক হয়ে কাজ করতে হবে।’

গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক বাংলাদেশ সফর করে শেষে লিখেছেন বাংলাদেশ খাদের কিনারায় আছে, উনি কেনো এমনটা বললেন বলে আপনাদের মনে হয়- এই প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, খাদের কিনারায় ছিল। এখন খাদের কিনারা থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। উনি তো লিখেছেন, সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, ওনারা কত কিছু লেখেন। বাইরের সবাই কি সবকিছু জেনে-শুনে লেখেন? তারা মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। অর্থনীতির বিষয় তো আমি জানি ভেতরে কী হচ্ছে। এত হতাশ হওয়ার কোনো কারণ নেই।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ২০২৬ সাল পর্যন্ত একটা স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি নিয়েছি। স্মুথ মানে ধুম করে নামে না, প্লেন যেমন আস্তে আস্তে নামে। আমরা এটা অলরেডি করছি। আসলে বাংলাদেশের দিকে অন্যান্য দেশ তাকিয়ে আছে। আমরা জানি বাংলাদেশের পারফরমেন্স ওভারঅল সন্তোষজনক। ভুল-ত্রুটি আছে তার মধ্যেও। হয়তো কিছু কিছু প্রিপারেশন লাগবে, আমরা প্রিপারেশনে যাচ্ছি।

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগ প্রকাশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না : অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৭:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫