শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আজ নিজ বাসস্থান ভ্যাটিকানের কাসা সান্টা মার্টাতে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকান সূত্রে জানা গেছে, পোপ ফ্রান্সিসের মৃত্যু শান্তিপূর্ণভাবেই হয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্বের কোটি কোটি খ্রিস্টান শোকে মুহ্যমান হয়ে পড়েন।

ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফারেল এক বিবৃতিতে বলেছেন, “তিনি সারাজীবন প্রভু ও তাঁর গির্জার সেবায় নিয়োজিত ছিলেন। আমাদের হৃদয় ভারাক্রান্ত, তবে তাঁর উত্তরাধিকার অম্লান থাকবে।”

পোপ ফ্রান্সিস ছিলেন ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ, যিনি ২০১৩ সালে পোপ বেনেডিক্টের অবসর গ্রহণের পর দায়িত্ব নেন।

তিনি তার সময়কালে গির্জায় সংস্কার, দরিদ্রদের পক্ষে কণ্ঠস্বর এবং আন্তঃধর্ম সংলাপে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মানুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভ্যাটিকান সূত্র জানিয়েছে, তাঁর শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত শিগগিরই জানানো হবে।

পোপ ফ্রান্সিস মারা গেছেন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আপডেট সময় ০৫:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫