সাবেক এনএসআই মহাপরিচালক ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টি এম জোবায়ের ও তাঁর স্ত্রী ফাহমিনা মাসুদের ট্রাস্ট ব্যাংকের পাঁচটি অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক মনজুর আলম তাঁদের ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট টি এম জোবায়েরের বিরুদ্ধে মোটা অংকের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে শক্তি প্রদর্শনপূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মূলে জানা যায়, এসব ব্যাংক হিসাবগুলোর মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট টি এম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদ অবৈধভাবে অর্জিত আস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করতে পারেন। তার নামীয় নিম্নবর্ণিত সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী এসব ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করা একান্ত প্রয়োজন।

স্ত্রীসহ ডিজিএফআইয়ের সাবেক ডিজির দেশত্যাগে নিষেধাজ্ঞা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাবেক এনএসআই মহাপরিচালক ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় ০৬:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫