জনগণের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না : মির্জা ফখরুল

ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। তিনি বলেন, গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি। গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে বিএনপি।

রাজধানীর বনানীতে মঙ্গলবার (২৯ জুলাই) কামাল আতাতুর্ক খেলার মাঠে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে— ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পথযাত্রা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সংস্কার চাচ্ছি, সে সংস্কার কাঠামো যদি মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের শিশুদের ভবিষ্যৎ নির্মাণ করতে সাহায্য না করে, তাদের একটি নিরাপদ ভবিষ্যৎ দিতে না পারে তাহলে সে সংস্কার কোনো কাজে আসবে না।

মির্জা ফখরুল বলেন, যারা আত্মীয় হারিয়েছেন, যে শিশুরা সন্তান হারা হয়েছে, তাদের বাবাকে খুঁজে পাওয়া, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বিলম্ব হলেও অন্তর্বর্তী সরকার তাদের গুরুত্ব দিবে, তাদের বিষয়টা মূল্যায়ন করবে।

গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, একটা গুম কমিশন গঠন করা হয়েছে, তারা এখন পর্যন্ত রিপোর্ট দাখিল করেছে। কিন্তু যারা নিখোঁজ হয়েছে তাদের খোঁজ করা বা তাদের সম্পর্কে খুব বেশি একটা এগোতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে।

নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করলে শাসন ব্যবস্থায় ভারসাম্য নষ্ট হবে : সালাহউদ্দিন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জনগণের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না : মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫