রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয় : আইন উপদেষ্টা

নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয় বলে অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ তোলেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? তিনি বলেন, আপনারা ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?

চিকিৎসা নিতে বাংলাদেশের মানুষ বিদেশে যেতে চায় না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও নানা কারণে তারা চিকিৎসা নিতে বিদেশ যান। ওষুধ কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যবস্থাপত্র না লিখতে বেসরকারি হাসপাতাল চিকিৎসকদের প্রতি আহ্বান জানান আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহার, ডাক্তারদের অপ্রয়োজনীয় পরীক্ষা দেওয়া এবং মনোযোগ দিয়ে রোগীর কথা না শোনায় দেশের রোগীরা বিদেশমুখী হচ্ছেন।

আসিফ নজরুল আরও বলেন, মানুষ ভারত-থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে বলেও জানান তিনি।

এছাড়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়েও অভিযোগ তোলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পান, তবে তিনি কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবেন? এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : ড. বদিউল আলম

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয় : আইন উপদেষ্টা

আপডেট সময় ০৬:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫