জুলাই সনদের খসড়া চূড়ান্ত, ২০ আগস্টের মধ্যে মতামত দেবে বিএনপি : সালাহউদ্দিন

ফাইল ফটো

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১৭ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত শনিবার খসড়া হাতে পেয়েছি। জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। তিনি আরও বলেন, আপাতত দেখে মনে হয়েছে, কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি।

এদিকে, বিএনপির ২০ আগস্টের মধ্যে জুলাই সনদের খসড়ার মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও।

জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে এটি পাঠানো হয়। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।

আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু : সালাহউদ্দিন আহমেদ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জুলাই সনদের খসড়া চূড়ান্ত, ২০ আগস্টের মধ্যে মতামত দেবে বিএনপি : সালাহউদ্দিন

আপডেট সময় ০৬:১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫