শিরোনাম :

আন্দোলনের জেরে এনবিআরের ৯ কর্মকর্তা বরখাস্ত

আন্দোলন চলাকালে দাপ্তরিক কাজে বাধা দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে এদিন দুপুরে পৃথক আদেশে এনবিআরের কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিকেলের প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ মে ঘোষিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’-এর বিরোধিতা করে জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মচারীরা আন্দোলন শুরু করলে এই পাঁচ কর্মকর্তা দাপ্তরিক কাজ ব্যাহত করেন। একই সঙ্গে তারা কর্মচারীদের কাজ ফেলে রাজস্ব ভবনে আসতে বাধ্য করার মতো সংগঠকের ভূমিকা পালন করেন। এতে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন- সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কমিশনার সেহেলা সিদ্দিকা, কর অঞ্চল-০৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব, ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মেসবাহ উদ্দিন খান এবং দিনাজপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

১৮ বছর পর চাকরি ফেরত পেলেন ইসির ৮৫ কর্মকর্তা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আন্দোলনের জেরে এনবিআরের ৯ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০৯:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫