শিরোনাম :

বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তা ও দুধকুমার নদী

আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই সময়ে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া অনেক এলাকায় নদীর পানি বেড়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এই সময়ে মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৬ দেশ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তা ও দুধকুমার নদী

আপডেট সময় ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫