শিরোনাম :

ঢাকার ৯২ শতাংশ শিশু পরোক্ষ ধুমপানে শিকার

ঢাকা শহরের আশপাশের প্রাথমিক বিদ্যালয়ে পড়া ৯২ শতাংশ শিশুর লালায় উচ্চমাত্রার নিকোটিন শনাক্ত হয়েছে, যারা মূলত পরোক্ষ ধূমপানের শিকার। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘তামাকমুক্ত প্রজন্ম : আইন শক্তিশালীকরণে নাগরিকের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়।

শিশুদের পাশাপাশি নারীরা কর্মক্ষেত্রে ১৯ শতাংশ, ৩৮ শতাংশ গণপরিবহনে, নিজ বাড়িতে ৩৭ শতাংশ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। এছাড়া তামাক ব্যবহারের ফলে প্রতি বছর ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যাচ্ছেন। পঙ্গুত্ব বরণ করছেন প্রায় চার লাখ মানুষ।

তামাকের অর্থনৈতিক বিষয়ে আমেরিকান ক্যান্সার সোসাইটির হিসেব তুলে ধরে বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির (চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানো) পরিমাণ ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। অথচ একইসময়ে এই খাত থেকে অর্জিত রাজস্ব আয় ২২ হাজার ৮১০ কোটি টাকা।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকার অনেক ধরণের সংস্কার করছে, তবে তামাক নিয়ন্ত্রণে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সরকার একটি স্মরণীয় সংস্কার করতে পারে।

তিনি আরও বলেন, অর্থনীতির আলোচনায় কেবল রাজস্ব হারানোর শঙ্কা নিয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের আরও বৃহৎ পরিসরে, বিশেষ করে ভবিষ্যৎ অর্থনীতির দিকে তাকিয়ে চিন্তা করতে হবে। সে পরিপ্রেক্ষিতে তামাক নিয়ন্ত্রণ আইন কঠোর করা এখন সময়ের দাবি।

উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে; নিম্নকক্ষ আসনভিত্তিক : বদিউল আলম মজুমদার

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাকার ৯২ শতাংশ শিশু পরোক্ষ ধুমপানে শিকার

আপডেট সময় ০৫:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫