শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

এনসিপির মন্তব্যকে হুমকি মনে করেন না সিইসি

‘শাপলা’ প্রতীক না পেলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব— এনসিপির এমন মন্তব্যকে হুমকি মনে করেন না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় তা দেখে নেব— এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের এমন বক্তব্যকে হুমকি হিসেবে দেখেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, না, মোটেও হুমকি মনে করি না। কারণ উনারা তো দেশদ্রোহী না। উনারাও দেশপ্রেমিক। উনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা উনারাও বুঝেন। আমি এটাকে দেশের জন্য হুমকি মনে করি না। আমরা খুব মনোযোগী শ্রোতা।

মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য প্রথম ‘শাপলা’ প্রতীক চেয়েছিল উল্লেখ করে সিইসি বলেন, ওরা কিন্তু প্রথম শাপলা চেয়েছিল। দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ডেলিগেশন নিয়ে দেখা করেছে। তখন আপনারা আলোচনায় আনেনই নাই। এখন এত আলোচনা করছেন। আমরা ওদেরকে তো দেইনি। প্রথম চেয়েছে, দেই নাই। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এ ব্যাপারে অনেক ব্রিফ করেছেন। আমি এ ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না।

বিধিমালা সংশোধন করার জন্য এনসিপির চিঠির প্রসঙ্গে সিইসি বলেন, চিঠিটা গতকালকে দিয়েছে, শুনেছি। আমাদের কমিশনে আলোচনা করে এটার ব্যাপারে আমাদের করণীয় নির্ধারণ করব। পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত আমরা নেব কমিশন সভায়।

ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন এবং জানেন যে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা জোরেসোরে নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টা এখন নিউইয়র্কে আছেন। আপনারা দেখছেন, যার সাথেই দেখা করছেন তাকেই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। উনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যই আমরা কিন্তু কাজ করছি, যেন একটা ঐতিহাসিক নির্বাচন হয়।

তিনি বলেন, নির্বাচন কিন্তু আপনাদের ছাড়া পারব না। আমরা যত ভালোই করি, আপনারা যদি উল্টোটা বলেন, তাহলে সব বরবাদ হয়ে যাবে। আপনাদের সহযোগিতা লাগবে। আন্তরিকতা নিয়ে আপনারা মানুষকে বোঝাবেন যে আমরা আন্তরিক আছি। আমরা বিবেকের তাড়নায় চলি। আইন-কানুন মতো চলতে চাই। কনস্টিটিউশন মতো চলতে চাই। একটা সরল সোজা পথে চলতে চাই। কোনো বাঁকা পথে নয়। কাউকে কোনো ফেভার করার জন্য না, একবারে নিরপেক্ষভাবে কাজ করতে চাই। এই বক্তব্যটা আপনারা সবার কাছে তুলে ধরবেন।

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : ইসি সচিব

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এনসিপির মন্তব্যকে হুমকি মনে করেন না সিইসি

আপডেট সময় ০৫:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫