ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না। কোনো রাজনৈতিক নেতার সঙ্গেও কথা বলি না, তবে সরাসরি কথা বলি। ফোন না ধরার কারণে বদনাম হয়ে গেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান, চর্চার সম্পাদক সোহরাব হোসেন সংলাপে উপস্থিত রয়েছেন।

সিইসি আরও বলেন, ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস। এই ভয়ে ফোন ধরি না। অনেকে বলে সিইসি ফোনে কথা বলে না।আপনারা আমার কাছে আসেন সরাসরি কথা বলেন। আপনাদের জন্য আমার দরজা সব সময় ওপেন। দরকার হয় আপনারা আমাকে লিখিত প্রস্তাব দেন কিন্তু টেলিফোনে কথা বলি না। এআই নিয়েও আমরা সচেতন এটা মোকাবিলায় আমরা সিরিয়াসলি কাজ করছি।

তিনি বলেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই। সবাই যাতে দেখতে পারে সে ব্যবস্থা করতে চাই। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগতম জানাবো। দেশীয় পর্যবেক্ষক যতটা পারি বেশি নিবন্ধন দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো আপনাদের পরামর্শ বাস্তবায়ন করার। অতীতের মতো হবে না। আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সুন্দর নির্বাচন করতে পারবো।

সুশীল সমাজের প্রতিনিধিদের পাশে চেয়ে সিইসি বলেন, মানুষকে বলেন যাতে নির্বাচনে আসেন। আমরা সুষ্ঠু সুন্দর, স্বচ্ছ নির্বাচন করবো। আমাদের সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। আমাদের দরজা সব সময় খোলা। যেকোনো সময়ে আপনাদের সুপারিশ আমরা গ্রহণ করবো।

সুষ্ঠ নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়েছে : সিইসি

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না সিইসি

আপডেট সময় ০৩:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫