শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) মন্ত্রী পর্যায়ের ১৯তম মধ্যবর্তী পর্যালোচনা বৈঠকে যোগ দিতে উগান্ডার রাজধানী কাম্পালার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, উপদেষ্টা আজ রোববার (১২ অক্টোবর) বিকেলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উগান্ডার উদ্দেশে রওনা হয়েছেন।

উগান্ডার রাজধানী কাম্পালায় আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পথিমধ্যে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থানকালে উপদেষ্টা সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সেখান থেকে তিনি অন্যান্য সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে ন্যাম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে কাম্পালায় যাবেন।

‘বৈশ্বিক সমৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা আরও জোরদারকরণ’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ বৈঠকে ২০২৪ সালে অনুষ্ঠিত ন্যাম শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের গৃহীত কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হবে।

বৈঠকে পরিবর্তনশীল বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের প্রেক্ষাপটে ন্যামের প্রাসঙ্গিকতা, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও আইনের শাসন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

ফিলিস্তিন ইস্যুটিও বৈঠকে গুরুত্ব পাবে। বৈঠকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবসমূহে ন্যামের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) বর্তমানে ১২০টি সদস্যদেশ রয়েছে। এটি সামরিক বা রাজনৈতিক জোটের বাইরে বিশ্বের সবচেয়ে বড় গোষ্ঠী হিসেবে বিবেচিত।

প্রেসিডেন্ট ইওয়েরি কাগুতা মুসেভেনির নেতৃত্বে উগান্ডা ২০২৪ সালে ন্যামের চেয়ারম্যানশিপ গ্রহণ করে, যা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার নতুন ধাপ সূচিত করে।

মধ্যবর্তী এই মন্ত্রী পর্যায়ের বৈঠকে ন্যামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ দলিল গৃহীত হবে বলে ধারণা করা হচ্ছে, যা আগামী সম্মেলন পর্যন্ত সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দেবে।

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫