শিরোনাম :
নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না বিএনপি : মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না। আমরা চাই, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক।

তিনি বলেন, সেনাবাহিনীও চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক। দেশের প্রত্যেকটা মানুষ চায় নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না। তাই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, কর্মচারী, সুধীসমাজ ও হাজিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এত আন্দোলন, এত দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, সড়ক অবরোধ করছে—এই সরকার এত দাবি-দাওয়া পূরণ করবে কীভাবে? আগে দেশে নির্বাচিত সরকার আসুক, তারপর এসব দাবি তুলে ধরুন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের দাবি-দাওয়া ন্যায়সঙ্গত। নির্বাচনে জয়ী হয়ে আমরা ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। এর মাধ্যমে শিক্ষকদের সব সমস্যার সমাধান হবে।’

আ.লীগের দুর্নীতির কারণে বন্ধ হয়েছে সার কারখানা : মঈন খান

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না বিএনপি : মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫