শিরোনাম :

কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন।

প্রকাশিত ফলাফলে দেখা যায় চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫ হাজার ৬১০ জন। এদের মধ্যে ৭৭ হাজার ২৯১ জন ছাত্র ও ২৮ হাজার ৩১৯ জন ছাত্রী।

কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসিতে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ১৮৫ জন। যার মধ্যে ৪৫ হাজার ১৪৩ জন ছাত্র ও ২১ হাজার ৪২ জন ছাত্রী।

এই বোর্ডে বোর্ডে মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ হাজার ৬১০ জন। এরমধ্যে ছাত্র ৩৯৭ ও ছাত্রী ১ হাজার ২১৩ জন।

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ

আপডেট সময় ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫