শিরোনাম :
ব্যাংকের গাড়িতে গুলি চালিয়ে দুই বস্তা টাকা লুট, আহত চার শান্তিতে নোবেল ঘোষণার কয়েক ঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা, ট্রাম্পের বজ্রপাত রক্ষায় ২৪ বছর ধরে ১১ হাজারের বেশি তালবীজ বুনেছেন আবুল কালাম আবুধাবি টেস্টে তানজিদের ঝড়, লিটনের লড়াই; তবুও চাপে বাংলাদেশ সলপের ঘোল, মাঠায় রাসায়নিক ব্যবহার এইচ-১বি ভিসা অপব্যবহারে গ্রিন কার্ড সুবিধা স্থগিত করলেন ট্রাম্প একাধিকবার শুনতে হয়েছে যে ইসলামে আছে স্ত্রী পুরুষের দাস: সামান্তা রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন, ডিসেম্বরেই গ্রিডে যুক্ত সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন ডিসেম্বরে হাসিনার ফেরার ঘোষণা, এক মাসে গ্রেফতার ৫৩ হাজার

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে দলীয় লোকদের অপসারণ করে একে তত্ত্বাবধায়ক সরকারে রূপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকে এ দাবি জানানো হয়।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন তা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বলতে যা বোঝায়, সেই ভূমিকায় তাদের যেতে হবে। সেজন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে সরকার, বিচার বিভাগ ও প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, সচিবালয় থেকে চিহ্নিত ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে জেলা প্রশাসনেও নিরপেক্ষ লোক দিতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে নতুন নিয়োগ বা পদোন্নতি দিতে হবে একদম নিরপেক্ষ অবস্থান থেকে। উচ্চ আদালতে এখনো যেসব ফ্যাসিবাদের দোসর আছেন তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটি বিচার বিভাগের ব্যাপার। তারপরও প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছুর দায়িত্বে আছেন, তাই তার কাছে এগুলো জানানো হয়েছে।

‘সরকার প্রধানকে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো বলেছি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য বলেছি। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি,’ যোগ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের গাড়িতে গুলি চালিয়ে দুই বস্তা টাকা লুট, আহত চার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডিসেম্বরে হাসিনার ফেরার ঘোষণা, এক মাসে গ্রেফতার ৫৩ হাজার

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

আপডেট সময় ০৮:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫