শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

নির্বাচনের ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে : মির্জা ফখরুল

বুধবার জাতীয় প্রেসক্লাবে আদর্শ প্রকাশনী আয়োজিত বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: এএফপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রতিশ্রুতি, তার কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে।

আজ বুধবার (২৯ অক্টােবর) জাতীয় প্রেসক্লাবে আদর্শ প্রকাশনী আয়োজিত বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এত বড় অভ্যুত্থানকে আমরা জনগণের কল্যাণে কাজে লাগাতে পারছি না। যতই দিন যাচ্ছে আমরা ততই বিভক্ত হয়ে পড়ছি। কারা এই বিভক্তি তৈরি করছেন, সে বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে।অথচ এই সময়টি হলো ঐক্যের সময়।

মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, এ দেশের মানুষও করেছে। একটা সময় প্রচার করা হলো যে, বিএনপি সংস্কারবিরোধী। অথচ সংস্কারের মাধ্যমেই বিএনপির জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের পরে যে একদলীয় শাসন কায়েম হয়েছিল, ৭৫ পরবর্তীতে সেই চিত্রের পরিবর্তন নিয়ে আসে বিএনপি।

বিএনপি মহাসচিব আরও বলেন, সংস্কার প্রক্রিয়ার যেসব বিষয়ে আমরা ঐক্যমত ছিলাম না, সেসব বিষয় আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল ঐক্যমত কমিশন। অথচ অবাক হয়ে দেখতে পেলাম গতকাল কমিশন যে ড্রাফট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, তাতে সেসব নেই। এটা জনগণ এবং রাজনৈতিক দলের সঙ্গে একটি প্রতারণা।

বিএনপির এই নেতা বলেন, সমস্ত সংকটের মূলে রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টের এসব সংস্কার সংবিধানে নিয়ে আসবে। সেই কারণেই আমরা পাঁচ আগস্ট এর পর নির্বাচন চেয়েছিলাম। যদিও অনেকে বলেছে, বিএনপি ক্ষমতা চায় বলে নির্বাচন চাইছে। অথচ এই নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত বেশি ফ্যাসিবাদী শক্তি সম্মিলিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পাদন করে একটি নির্বাচন উপহার দেবেন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট ক্ষমতায় আসবে সে পার্লামেন্ট দেশের সংকটগুলো সমাধান করবে। এর যদি কোনো ব্যত্যয় ঘটে, তার দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নির্বাচনের ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে : মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫