শিরোনাম :

ইবতেদায়ি শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ পুলিশের বাধা

পাঁচ দাবিতে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল করে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডে-জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল যাত্রা শুরু করেন মাদরাসার শতশত শিক্ষক।

এসময় ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের লক্ষ্য করে ৭টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর জলকামান ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের।

পুলিশ আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর শিক্ষকরা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসেন।

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

শিক্ষকদের দাবিগুলো হলো
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।

৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে।

৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।

৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইবতেদায়ি শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ পুলিশের বাধা

আপডেট সময় ০৫:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫