শিরোনাম :

জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচন

জোট করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।

আরপিও সংশোধন অধ্যাদেশের ২০ অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল। এতে আনা সংশোধনী অনুযায়ী, জোটভুক্ত হলেও প্রার্থীকে তার নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।

অতীতে জোটভুক্ত নিবন্ধিত দলের প্রার্থীরা ইচ্ছেমতো প্রতীক বেছে নিতে পারতেন। তারা জোটভুক্ত যেকোনো দলের প্রতীকেই নির্বাচন করতে পারতেন। এক্ষেত্রে বড় দলের প্রতীক জোটভুক্ত ছোট দলের প্রার্থীরা নির্বাচন করার সুযোগ পেতেন।

এবার সংশোধিত আরপিওর আলোকেই নির্বাচন কমিশন (ইসি) দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আরপিওর ২০ অনুচ্ছেদের সংশোধনী প্রত্যাহারের আবেদন জানিয়েছিল। কিন্তু সরকার দলগুলোর সেই আবেদন নাকচ করে জোটভুক্ত প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করল।

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জোটের প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচন

আপডেট সময় ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫