নির্বাচন ভবনের পাশে থেকে বিস্ফোরকযুক্ত ৪ পটকা উদ্ধার

নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে স্বর্ণালি চত্বরে বিস্ফোরকযুক্ত ৪টি পটকা পাওয়া গেছে। আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে পটকাগুলো পাওয়া গেছে। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ পটকাগুলো উদ্ধার করে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সাজ্জাদ হোসেনও এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সকালে নির্বাচন কমিশনের চাকরিজীবীরা প্রথমে চারটি বস্তু দেখতে পান। তারা পুলিশকে খবর দিলে আমরা যাই। গিয়ে ৪টি স্থানীয়ভাবে তৈরি পটকা পাই, যেগুলো স্কচটেপ দিয়েছে মোড়ানো ছিল। ভেতর বিস্ফোরক ছিল। বিস্ফোরিতও হয়েছে হালকা।

সাজ্জাদ হোসেন আরও বলেন, আমরা উদ্ধার করে এনেছি। তবে এগুলো ককটেল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্ভবত রাতে ভবনের পাশে পটকাগুলো রাখা হয়েছে, যখন সাধারণত ইসিতে লোকজন থাকে না।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল ১০টার দিকে পটকাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ নিয়ে গেছে। এখন থেকে নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে।

এর আগে ২৫ অক্টোবর নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ককটেল বিস্ফোরণের’ পর ‘ধাওয়া দিয়ে’ এক যুবককে আটক করার কথা জানায় পুলিশ।

সে সময় পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেছিলেন, কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নির্বাচন ভবনের পাশে থেকে বিস্ফোরকযুক্ত ৪ পটকা উদ্ধার

আপডেট সময় ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫