খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল : ডা. জাহিদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে আজ ১৯শে ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা গত প্রায় এক মাসের মধ্যে আজ বেশ স্থিতিশীল আছে। আজও খালেদা জিয়ার একটা ‘মাইনর প্রসিডিউর’ বা ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সেটিও তিনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে জাহিদ হোসেন এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, বর্তমানে তিনি সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) আইসিইউ সুবিধা সংবলিত কেবিনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সংবাদ সম্মেলনে ডা. জাহিদ আরও বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ তিনি তা সফলভাবে নিতে পারছেন। আমরা আশা করছি, এই ধারাবাহিকতায় তিনি ধীরে ধীরে আরও সুস্থতার দিকে এগিয়ে যাবেন। এ সময় তিনি খালেদা জিয়ার পূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড নিয়মিত কাজ করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিক তাঁর চিকিৎসার খোঁজখবর রাখছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল : ডা. জাহিদ

আপডেট সময় ০৬:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫