হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাল-সবুজের কফিনে মোড়ানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নিথর দেহ পৌঁছেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে লাশের কফিন হিমাগারে রাখার সিদ্বান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

ইনকিলাব মঞ্চ সন্ধ্যায় জানিয়েছে, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।

পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ হাদিকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।

ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্থিমিত করতে না পারে। একই সাথে সহিংসতা করার সুযোগও না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।

এর আগে মৃত্যুর সঙ্গে টানা সাতদিনের লড়াই শেষে লাল-সবুজের কফিনে নিথর দেহে বাংলাদেশে ফিরছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশে হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটটি তার মরদেহ আনা হয়।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদিকে নিয়ে রওনা করে। ৫টা ৫০ মিনিটে হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। তবে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

লাশবন্দি কফিন নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে

আপডেট সময় ০৬:৪০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫