ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

প্রেম

শাহীন রেজা

বললাম, আর যাই করিস প্রেমে পড়িস না।
শুনে অনুটা এমন ভাবে তাকালো, আমি পুড়ে গেলাম। আজকালকার ছেলেরা খুব খারাপ। ওরা ফুলের মতো মেয়েগুলোর সাথে প্রেম-প্রেম খেলে তারপর ছুঁড়ে ফেলে দেয়। আরও কতো কিছু । এসব আমি অনুকে বলবো কি ভাবে? ওতো আমার কাছে সেই একরত্তি অনু, যার সাথে ফুল খেলতে খেলতে বেড়ে ওঠা। কতো সকাল সন্ধ্যা রাত। ওকে যতো দেখেছি ততোই অবাক হয়েছি। হাফ প্যান্ট ছেড়ে অনুটা যেদিন ফ্রক ধরলো, কি বড়ো বড়ো লাগছিলো ওকে।
আমি বললাম, অনু ভালোবাসা কাকে বলে জানিস? ও বাচ্চা মেয়ের মতো মাথা কাত করে বললো, জানি তো? আমি কৌতুহলী চোখে ওর দিকে তাকাতেই ও কাছে ঘেঁষে এলো। ওর গা থেকে কেমন একটা ল্যাভেন্ডার ঘ্রাণ বেরোয়। ও-ই ঘ্রাণটা নাকে এলেই আমি যেন কেমন অবশ হয়ে যাই। আজও আমি অবশ হতে হতে শুনলাম, অনুটা আমার চোখে চোখ রেখে বলছে, আমি ভালোবাসি শোভন। তোকেই ভালোবাসি। বলতে বলতে আমার হাতটা ধরে ফেললো অনু। আর ঠিক তখুনি রাজ্যের ঠান্ডা এসে ঘিরে ফেললো আমাকে, আমি কাঁপতে থাকলাম। অথচ একটু আগে ওর চাহনিতে আমি পুড়ে যাচ্ছিলাম।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রেম

আপডেট সময় ১১:৫০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩