ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা!

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, জানতে পেরেছি গত রাতে প্রাইভেটকার চালিয়ে যাওয়া সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেল থেকে নেমে আরোহীরা প্রাইভেটকারচালক নাঈম কিবরিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয়।

এসআই আরিফুল ইসলাম আরও বলেন, নিহত নাঈম কিবরিয়ার মুখ দিয়ে লালাজাতীয় পদার্থ নির্গত হচ্ছে, মুখ থেকে নেশাজাতীয় গন্ধ বের হচ্ছে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত নাঈম কিবরিয়া পাবনা জেলার সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার সন্তান। তিনি আইনজীবী ছিলেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা!

আপডেট সময় ০৬:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬