ব্যবসায়ী হাসনাতের জমি-বাড়ি-গাড়ি নেই, সম্পদ ৫০ লাখ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে লড়ছেন গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (ইংরেজি) পাস করা হাসনাত আবদুল্লাহর কোনো ধরনের স্থাবর সম্পদ নেই।

হলফনামার তথ্য অনুযায়ী, ২৭ বছর বয়সী এই তরুণ নেতার বর্তমানে অস্থাবর সম্পদের পরিমাণ ৫০ লাখ। এর মধ্যে–গহনা ২৬ লাখ (অধিগ্রহণকালে মূল্য), নগদ অর্থ ১৩ লাখ ৫০ হাজার, ব্যাংকে জমাকৃত ৩ লাখ ৩ হাজার, আসবাবপত্র ১ লাখ ও ইলেকট্রনিক পণ্য ৬৫ হাজার (অধিগ্রহণকালে মূল্য)।

পেশায় ব্যবসায়ী হাসনাত আবদুল্লাহর বছরে আয় ১২ লাখ ৫৩ লাখ ৫৩৯ টাকা। যার পুরোটাই ব্যবসা থেকে আসে।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ১১ দলীয় জোট থেকে নির্বাচন করছেন হাসনাত। ফলে আসনটিতে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে বিএনপি থেকে লড়ছেন মঞ্জুরুল আহসান মুন্সী।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ব্যবসায়ী হাসনাতের জমি-বাড়ি-গাড়ি নেই, সম্পদ ৫০ লাখ

আপডেট সময় ০৬:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬