নির্বাচনে সাংবাদিকদের কার্ড জটিলতা সমাধানে সিইসিকে আল্টিমেটাম

আগামী রোববারের মধ্যে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধান না হলে নির্বাচনের সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক সংগঠনগুলোর নেতারা।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এমন আল্টিমেটাম দেন।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হলেও এখনও পর্যন্ত নীতিমালার সংশোধন হয়নি।

কাজী জেবেল বলেন, আমাদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে সাংবাদিকদের জন্য কার্ড ও স্টিকার আবেদনের নতুন একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপটি ইউজার-ফ্রেন্ডলি নয়। এতে বর্তমানে যেমন সমস্যা হচ্ছে, ভবিষ্যতেও আরও জটিলতা তৈরি হবে।

কাজী জেবেল আরও বলেন, সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য কমিশন থেকে যে কার্ড ও গাড়ির স্টিকার প্রদান করা হয়, সেটির জন্য এবার নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছি, এই পদ্ধতিটি মোটেও ব্যবহারযোগ্য নয়। স্বল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সকল সাংবাদিককে কার্ড প্রদান করা বাস্তবসম্মত হবে না।

শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।

নির্বাচন কমিশন বিষয়টি স্বীকার করে জানিয়েছে, নতুন নীতিমালার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, আগামী রোববারের মধ্যেই এই সমস্যাগুলোর সমাধান করা হবে; সম্ভব হলে তার আগেই। যদি সমাধান না হয়, তাহলে আমরা আবার বৈঠক করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাইকে জানাব।

এর আগে সাংবাদিক সংগঠনের নেতারা সিইসির সঙ্গে বৈঠক করে অনলাইনের মাধ্যমে কার্ড দেওয়ার বিরোধিতা করেন। সে সময় সিইসি বলেন, আমি আমার কলিগদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্তে পৌঁছানো হবে৷ সামনে সময় কম। ফলে, যা করার বা যেভাবে করা হবে, তা দ্রুতই নির্ধারণ করতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নির্বাচনে সাংবাদিকদের কার্ড জটিলতা সমাধানে সিইসিকে আল্টিমেটাম

আপডেট সময় ০৪:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬