নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান এনসিপি আহ্বায়কের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন। জানা গেছে, রাত ৮টা ২৭ মিনিটে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের সার্কিট রোড হাউজ রোডের বাসায় পৌঁছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আছেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এর আগে আজ রোববার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

আপডেট সময় ০৯:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬