তেলের অবৈধ মজুতকারীকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছে সরকার। তাদের ব্যাপারে তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (৩০ মার্চ) এ পুরস্কারের কথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দিয়েছে। বিদেশে তেলের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় দেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ী আমদানিকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরে তা অতিরিক্ত মূল্যে বিক্রি করছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সরকার জানিয়েছে, মাঠ প্রশাসন ইতোমধ্যে এ ধরনের একাধিক অসাধুচক্রকে শাস্তির আওতায় এনেছে। তবে এই অসাধু প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার উচ্চমূল্যে আমদানিকৃত জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এই আর্থিক পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মজুতের বিষয়ে সঠিক তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা দেওয়া হবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তথ্য দিতে পারবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করবেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তেলের অবৈধ মজুতকারীকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

আপডেট সময় ০২:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬