শিরোনাম :
 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাবনা অনুযায়ী, সপ্তাহে মোট ৬ দিন ক্লাসের মধ্যে ৩ দিন সরাসরি (অফলাইন) এবং ৩ দিন অনলাইন পদ্ধতিতে পাঠদান পরিচালিত হতে পারে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে প্রাথমিক আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ পরিকল্পনার বিস্তারিত আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আজ বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম জেলা জজ) জি. এম. ফারহান ইসতিয়াক বলেন, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির চাপ কমাতে ‘অল্টারনেট ডেইজ’ বা একদিন অন্তর অন্তর ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত সকল অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানগণ এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সম্মতি দিয়েছেন।

জি. এম. ফারহান ইসতিয়াক আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠদান পরিচালনা করতে হবে। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসনে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এর আগে আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা সচল রাখার পরিকল্পনা করছি। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যাতায়াতের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে অনলাইনে ক্লাসের এই চিন্তাভাবনা করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হবে এবং সেখান থেকে অনুমোদন আসার পরই সংশ্লিষ্ট দপ্তর থেকে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

 বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

আপডেট সময় ০৮:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬