ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আফজাল নাছের ফের ৪ দিনের রিমান্ডে

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নথি থেকে জানা গেছে, গত ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ৫ এপ্রিল পল্টন থানার মকবুল হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় আজ তাকে পুনরায় আদালতে তোলা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান ও ভাঙচুর চালানো হয়। অভিযানে পুলিশের গুলিতে মকবুল হোসেন নামে এক কর্মী নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আফজাল নাছের ফের ৪ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৪:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬