নীতিতে অটল তাসনিম জারা

এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তাসনিম জারা জানান, সংরক্ষিত আসনের মনোনয়ন তালিকায় তার নাম না দেখে অনেক অনুরাগী দুঃখ প্রকাশ করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি।”

কেন প্রস্তাব ফিরিয়ে দিলেন? একজন সংসদ সদস্য হিসেবে মানুষের পক্ষে কথা বলার সুযোগ ত্যাগ করা সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, “ঐকমত্য কমিশনে আমি বলেছিলাম যে সংরক্ষিত নারী আসন পূরণ হওয়া উচিত জনগণের সরাসরি ভোটে, দলীয় মনোনয়নে নয়। এর পক্ষে আমি যুক্তি দিয়েছি, ক্যাম্পেইন করেছি এবং মানুষের স্বাক্ষরও নিয়েছি। প্রস্তাব পাওয়ার পর নিজের আগের অবস্থান থেকে সরে আসা বা ভিন্ন অবস্থান নেওয়া আমার আদর্শের পরিপন্থী।”

শুভেচ্ছা নবনির্বাচিতদের: যারা সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হয়েছেন, তাদের সফলতা কামনা করে তাসনিম জারা আরও বলেন, “আজ যারা সংসদে যাচ্ছেন, তাদের অনেকেই অত্যন্ত যোগ্য মানুষ। নিজ নিজ দক্ষতায় তারা সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি তাদের সবার সফলতা কামনা করি।”

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জিভেরও পেসমেকার হয়? নাক ডাকা ও স্লিপ অ্যাপনিয়া দূর করবে নতুন যন্ত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নীতিতে অটল তাসনিম জারা

এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন

আপডেট সময় ০৩:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬