শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিহত মো. সিরাজুল হক ও মো. খলিলুর রহমান। ফাইল ছবি

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা নগরীতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

আজ সোমবার (২৭ এপ্রিল) মক্কা বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে মো. সিরাজুল হক পাগলা ময়মনসিংহ জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ-২০৫৭৭৮৭৫। অপরজন মো. খলিলুর রহমান দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ-১৬০৭১১৫৩।

মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। এদিকে আজ সকাল পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন।

মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

পরিবহণ সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আপডেট সময় ০১:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬