শিরোনাম :
জুলাই জাদুঘরের পেছনের মাঠে ২০টির বেশি বোমা, ঘিরে রেখেছে এসআরবি বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রসঙ্গে বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা এসএসসির ভুল খাতা দেখা পরীক্ষকদের জবাবদিহির আওতায় আনছে শিক্ষা মন্ত্রণালয় না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যানে তেলের দাম বৃদ্ধি জাতিসংঘে ইরানের বার্তার সঙ্গে ‘বাহুবলী’র লড়াইয়ের দৃশ্য, ভাইরাল রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান মডেল মসজিদ নীতিমালা প্রকাশ,কর্মরত জনবলের রাজনৈতিক কার্যক্রম নয় যুক্তরাজ্যে মার্কিনিদের ব্যবহার করা বিমান ঘাঁটিতে ‘বিস্ফোরক’ আতঙ্ক চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : টিআইবি

প্রাথমিক ও মাধ্যমিকে ৪ নতুন বিষয়

  • আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বাধ্যতামূলক বিষয় চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে দুটি এবং ষষ্ঠ শ্রেণিতে দুটি বিষয় যুক্ত হবে। একই সঙ্গে ২০২৮ সাল থেকে সম্পূর্ণ নতুন এক শিক্ষাক্রম বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করা হয়েছে।

    ​আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ​প্রাথমিকে ‘ক্রীড়া ও সংস্কৃতি’, মাধ্যমিকে ‘হ্যাপিনেস’

    ​সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক বিষয় হিসেবে যুক্ত হচ্ছে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’।

    ​প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, “শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কোর্সের নীতি ও মূল্যবোধ বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টিও এই কোর্সে অন্তর্ভুক্ত থাকবে।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের তৃতীয় একটি ভাষা শেখানোর লক্ষ্য নিয়ে বিদ্যমান কাঠামোর মধ্যেই একটি বড় অধ্যায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

    ​২০২৮ সালে আসছে নতুন শিক্ষাক্রম

    ​শিক্ষাক্রমের আমূল পরিবর্তনের বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, “মাত্র তিন মাসে শিক্ষাক্রম পরিবর্তন সম্ভব নয়। তাই বাস্তবসম্মত অনুধাবন থেকে ২০২৭ সালের জন্য বই পরিমার্জন ও নতুন বিষয় দেওয়া হচ্ছে। তবে ২০২৮ সাল থেকে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ শুরু হবে, যার মূল লক্ষ্য হবে শিক্ষার্থীর ‘শিখন ফল’ অর্জন।”

    ​২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার পূর্বের বিতর্কিত শিক্ষাক্রম থেকে সরে এসে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জনের কাজ শুরু করে। ইতোমধ্যে ২০২৫ ও ২০২৬ সালের বইয়ে জুলাই গণ-অভ্যুত্থান ও নব্বইয়ের গণ-অভ্যুত্থানের ইতিহাস যুক্ত করা হয়েছে।

    ​২০২৬ সালের এসএসসির ফল ২০ জুলাই, ২০২৭-এর সূচি ঘোষণা

    ​সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২০ জুলাই ২০২৬ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। চলতি বছর ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে।

    ​একই সঙ্গে আগামী বছরের (২০২৭) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে:

    • ​২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। (পবিত্র রমজান মাসের আগেই পরীক্ষা শেষ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত)।
    • ​২০২৭ সালের এইচএসসি পরীক্ষা: শুরু হবে ৬ জুন এবং চলবে ১৩ জুলাই।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘরের পেছনের মাঠে ২০টির বেশি বোমা, ঘিরে রেখেছে এসআরবি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : টিআইবি

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রাথমিক ও মাধ্যমিকে ৪ নতুন বিষয়

আপডেট সময় ০৭:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬