বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি এবং অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মমুখী কোর্স পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আরিফুল হক চৌধুরী জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভাষাগত সক্ষমতা উন্নয়ন এবং নতুন শ্রমবাজারে প্রবেশের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই আগামী পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং দালালচক্রের প্রতারণা রোধে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে চালু করা হয়েছে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (OEP)। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণে ভর্তি, সনদ প্রদান, ভিসা ও ডিমান্ড লেটার যাচাই এবং বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ বিভিন্ন সেবা ডিজিটালভাবে দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটি গঠন করে অভিবাসন ব্যবস্থাপনায় নজরদারি ও সমন্বয় জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

আপডেট সময় ০৬:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬