সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে নিরপেক্ষতার আহ্বান প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়ায় রাজনৈতিক বিবেচনা কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন কোনোভাবেই প্রভাব না ফেলে, সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে ঢাকায় সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে বলেন, পদোন্নতির ক্ষেত্রে সবার আগে দেখতে হবে একজন কর্মকর্তার পেশাগত যোগ্যতা, নেতৃত্বদানের সামর্থ্য, শৃঙ্খলাবোধ এবং সততা। পাশাপাশি বিশ্বস্ততা, রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং নির্দিষ্ট পদের জন্য প্রকৃত উপযুক্ততাও যাচাই করে দেখার তাগিদ দেন তিনি।
এই পর্বের পর্ষদে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির যোগ্য কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একইসঙ্গে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষত সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের ত্যাগের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ও আহত সেনা সদস্যদের কথাও তিনি বিশেষভাবে স্মরণ করেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার মূল দায়িত্বের বাইরেও সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগকালীন সময়ে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। নির্বাচনী পর্ষদ উদ্বোধনের জন্য সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী এবং পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিপিবদ্ধ করেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে নিরপেক্ষতার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০২:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬