শিরোনাম :
সাইবার অপরাধ ঠেকাতে পুলিশে নতুন ইউনিট যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান কালিনিনগ্রাদ অবরোধের চেষ্টা হলে ন্যাটোকে পারমাণবিক হুঁশিয়ারি দিল রাশিয়া সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ চেয়ে আইনি নোটিশ গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউলের সাত দিনের রিমান্ড মঞ্জুর আবাসন প্রকল্পে হামলা:জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ফেনীর বন্যা ঠেকাতে ১৫৪২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগে বাধা কাটল সৌরবিদ্যুতের রূপপুরে আসছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

রাজনৈতিক বৈরিতা নিয়ে সামনে এগোনো কঠিন : সিইসি

বিরাজমান রাজনৈতিক বৈরিতাকে প্রকট উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এ বৈরিতা নিয়ে সামনে এগুনো কঠিন হবে। বৈরিতা দূর করে রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসতে হবে।

আজ রোববার (২ জুন) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে টিআইবি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন সিইসি।

বর্তমান ইসির অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছে। ভোটের আগে অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার তাগিদ এলেও শেষ পযন্ত তা হয়নি। ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপি ও সমমনা ১৬টি দল অংশ নেয়নি। আওয়ামী লীগসহ ২৮টি দল ভোটে ছিল।

টিআইবির সঙ্গে বৈঠক শেষে সিইসি বলেন, ইসির অনন্ত সক্ষমতা রয়েছে এমন নয়। ইসি একা কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুষ্ঠু নির্বাচনে সরকারের সদিচ্ছার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও দরকার।

সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট। এতো প্রকট বৈরিতা নিয়ে আমার কাছে মনে হচ্ছে সামনে এগোনো খুব কঠিন হবে। এ বৈরিতা পরিহার করে আলোচনার টেবিলে বসতে হবে।’ সেই সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিকে ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন সিইসি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক করেন। এ সময় হলফনামার তথ্য প্রকাশ, হলফনামায় অসত্য তথ্য দিয়ে ব্যবস্থা নেওয়ার বিষয় নিয়ে আলোচনা করে প্রতিনিধি দল। টিআইবি নির্বাহী পরিচালক জানান, ৭ জানুয়ারি নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে টিআইবি। তা নিয়েও আলোচনা হয়েছে।

আরো পড়ুন : নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : রাষ্ট্রপতি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ঠেকাতে পুলিশে নতুন ইউনিট

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রূপপুরে আসছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজনৈতিক বৈরিতা নিয়ে সামনে এগোনো কঠিন : সিইসি

আপডেট সময় ০৭:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪