শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

বিশ্বকাপ জিতলে শাহী মেহমান হয়ে হজে যাবেন পাকিস্তানি ক্রিকেটাররা!

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল পাকিস্তান। দলটি যদি টুর্নামেন্টের সেরা অর্থাৎ ফাইনালে জিতে কাপ নিয়ে আসতে পারে, তাহলে তারা সৌদি আরবের শাহী মেহমান হিসেবে আগামী মৌসুমে হজ করার সুযোগ পাবে।

রোববার ডেইলি জংগ জানিয়েছে, পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমাদ আল-মালেকি সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও বার্তা দিয়েছেন। ওই বার্তায়ই তিনি পাকিস্তানি ক্রিকেটারদের জন্য এ সুসংবাদ দেন।

ভিডিওতে রাষ্ট্রদূত বিশ্বকাপে পাকিস্তান দলের জন্য শুভকামনা জানিয়ে বলেন, পাকিস্তান ক্রিকেট দলের আমার ভাইদের জন্য আমার বার্তা এই যে- ইনশাআল্লাহ- আপনারা এ টুর্নামেন্টে বিজয়ী হবেন এবং আশা করি পাকিস্তানি জনগণ বিশ্বকাপে বিজয় উদযাপন করবে।

তিনি আরো বলেন, আমি পাকিস্তানের উন্নতি ও অগ্রগতির জন্যও দোয়া করব এবং আইসিসি টি-২০ বিশ্বকাপ জিতলে পাকিস্তান টিম আগামী হজ মৌসুমে সৌদি আরবের শাহী মেহমান হবে।

উল্লেখ্য, আজ রোববার (২ জুন) বিশ্বকাপের পর্দা উঠলেও পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ৬ তারিখ। এদিন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাবর-রিজওয়ান-শাহিনরা।

এরপর গ্রুপ পর্বে পাকিস্তান আরো তিনটি ম্যাচ খেলবে। সেগুলো যথাক্রমে ৯, ১১ ও ১৬ জুন ভারত, কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

সূত্র : ডেইলি জংগ

আরো পড়ুন : বিশ্বকাপে ব্যক্তিগত লক্ষ্য নেই শান্তর

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিশ্বকাপ জিতলে শাহী মেহমান হয়ে হজে যাবেন পাকিস্তানি ক্রিকেটাররা!

আপডেট সময় ০৯:১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪