শিরোনাম :
বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামের মধ্যে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে। তাঁর ভাষায়, শিক্ষার্থী যে মাধ্যমেই পড়াশোনা করুক না কেন, তাদের মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড থাকা জরুরি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত ‘স্কুল লিডারস কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য শুধু বিশ্বের সেরা শিক্ষাচর্চা অনুসরণ করা নয়, বরং একদিন বাংলাদেশ থেকেই যেন অন্য দেশগুলো শিক্ষা ব্যবস্থার সেরা চর্চা শিখে নেয়—সেটিই সরকারের স্বপ্ন। এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সময়, অর্থ ও পরিশ্রমে সরকার প্রস্তুত বলে তিনি জানান। তবে ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকলেও কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

প্রাথমিক শিক্ষায় দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়ের সময়, কার্যকর শিখন ঘণ্টা, শ্রেণিকক্ষের আয়তনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা, প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশিক্ষিত শিক্ষক—এসব ক্ষেত্রে সুস্পষ্ট ন্যূনতম মানদণ্ড নির্ধারণ জরুরি। প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষের দায়িত্ব দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ প্রাথমিক শিক্ষায় কার্যক্রমভিত্তিক ও খেলাধুলার মাধ্যমে শেখার ওপর জোর দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোর অভিজ্ঞতা এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যকর ব্যবহার থেকেও সরকার শিখতে চায়।

নতুন কারিকুলাম প্রণয়নে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কারিকুলাম প্রণয়নের সময় কেউ যেন বলতে না পারেন তাঁর সঙ্গে আলোচনা হয়নি। কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তি—এই চার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সমতাভিত্তিক অবস্থানে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি।

অক্সফোর্ড একিউএর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি এবং ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

আপডেট সময় ০৩:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬