শিরোনাম :
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, অস্বীকার তিশার পারস্পরিক শ্রদ্ধায় ভারতের সঙ্গে কাজ করবে ঢাকা: হুমায়ুন কবির অভিযোগ না এলেও পুলিশ কি চুপ করে বসে থাকতে পারে? সুন্দরবনের কোল ঘেঁষে ২১ রিসোর্ট, অনুমতি এবং নিবন্ধন নেই একটিরও এলপিজির সংকট নেই, মজুতদারি করলেই ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদরোগে প্রতিদিন ঝরছে ৫৬২ থেকে ৭৭৭ প্রাণ, চিকিৎসায় বিশেষজ্ঞ সংকট জুলাই জাদুঘরের পেছনের মাঠে ২০টির বেশি বোমা, ঘিরে রেখেছে এসআরবি বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রসঙ্গে বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা এসএসসির ভুল খাতা দেখা পরীক্ষকদের জবাবদিহির আওতায় আনছে শিক্ষা মন্ত্রণালয় না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান

বেনজীরের ক্রোক করা সম্পত্তি দেখাশোনার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা ক্রোককৃত সম্পত্তিগুলোর ‘রিসিভার’ (তত্ত্বাবধায়ক) নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ওই তত্ত্বাবধায়ক এসব সম্পদ দেখভালের পাশাপাশি আদালতকে অবহিত করবেন।

এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেনজীর আহমেদের ক্রোক করা সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ জন্য রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে, কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, পূর্ণাঙ্গ আদেশ না হওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না।

দুদুকের আইনজীবী আরও বলেন, রিসিভার যাকে নিয়োগ দেওয়া হবে, তিনি মূলত ক্রোক করা সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করবেন। ওই সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব একটা নির্দিষ্ট সময়ে আদালতকে জানাবেন। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে ওই সম্পত্তি বাজেয়াপ্তও করা হতে পারে। তখনও রিসিভার (তত্ত্বাবধায়ক) আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। এরই মধ্যে তার বেশকিছু সম্পদের ওপর ‘ক্রোক’ ও ‘ফ্রিজের’ নির্দেশনা দিয়েছেন আদালত। এ তালিকায় রয়েছে বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা ৬২১ বিঘা জমি।

সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি।

জাতীয় ওই দৈনিকে ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজীরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র। এ ছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি হতে পারে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজীর আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গাজুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। অথচ গত ৩৪ বছর সাত মাসের দীর্ঘ চাকরিজীবনে বেনজীর আহমেদ বেতন-ভাতা বাবদ মোট আয় এক কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ২০০ টাকার মতো হওয়ার কথা।

বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে অনুসন্ধান শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠান। অনুসন্ধানকালে দুদক বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আরো পড়ুন : দুদকে সময় চেয়ে বেনজীরের আবেদন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, অস্বীকার তিশার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বেনজীরের ক্রোক করা সম্পত্তি দেখাশোনার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ

আপডেট সময় ০৬:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪