শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পাঁচশ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

সকাল সাড়ে ৯টার দিকে পরীমনি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান। পরে মাহফুজুর রহমানের আদালতে মামলার শুনানি হয়।

মামলার বাদী উত্তরার ঢাকা বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। চার বছর আগে সাভার থানায় তিনি মামলাটি করেন। গতকাল বুধবার এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু পরীমনি আদালতে হাজির হননি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এতে আপত্তি জানিয়ে জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন নাকচ করে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

এর আগেও একই মামলায় পরীমনির বিরুদ্ধে একবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। ২০২৫ সালের ২৬ জুন মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ওই দিন আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। পরদিন ২৭ জুন আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন পান।

মামলার প্রেক্ষাপট

২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ঢাকা বোট ক্লাবে যাওয়ার পর ঘটনার সূত্রপাত। কয়েক দিন পর সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ওই রাতে বোট ক্লাবে তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা করা হয়েছিল। ১৩ জুন তিনি নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় নাসির গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিনে মুক্তি পান। সেই মামলার বিচার এখন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলছে।

এরপর ২০২২ সালের ৬ জুলাই পরীমনির বিরুদ্ধে মামলা করেন নাসির উদ্দিন। তাঁর অভিযোগ, পরীমনি বোট ক্লাবে গিয়ে তাঁকে মারধর ও হুমকি দিয়েছিলেন। আজকের জামিনের ঘটনা এই মামলারই।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

আপডেট সময় ০১:২৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬