শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

বিশ্বায়নের এই সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থায় গবেষণার পরিধি বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারের ওপর জোর দিয়েছেন শিক্ষা এব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৮ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, “আমরা এখন ‘গ্লোবাল ভিলেজে’ বাস করছি। প্রতিনিয়ত আমাদের আন্তর্জাতিক নানা ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও জোর দিতে হবে।” তরুণ শিক্ষকদের উন্নত ও আন্তর্জাতিক মানের গবেষণায় মনোযোগ দেওয়ার তাগিদও দেন তিনি।

আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক চ্যালেঞ্জ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় এআইয়ের প্রযুক্তিগত ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে এর যেন কোনো অপব্যবহার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের অংশ হিসেবে বর্তমান সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে নিরলসভাবে কাজ করছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আনন্দময় ও ভীতিহীন পরিবেশে পাঠদান করাতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে যুগোপযোগী করতে এতে এআই ও আধুনিক তথ্যপ্রযুক্তির সংযোগ ঘটানোর আহ্বানও জানান তিনি।

শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষা ক্যাডার কর্মকর্তাসহ দেশের সব শিক্ষক-কর্মকর্তাকে একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক এবং নায়েমের পরিচালক প্রফেসর মো. শাহজাহান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৮:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬